তুমি তুমি তুমি

82

আজকের এই দিনে  শুধু মনে পড়ে
তোমার আগমন এই আমার জীবনে,
কি করে তুমি নিয়েছিলে জায়গা করে
আমার হৃদয়ের ছোট্ট ঘরে।

ফেলে আশা আমাদের সেই দিনগুলো
তোমার আমার দেখা স্বপ্ন আশাগুলো,
আজ শুধু তা মনে যে পড়ে
মনে আজ তার ছবি শুধু উড়ে।

কত রাগ, কত যে বিরাগ
আমার জন্য পেয়েছ কত যে আঘাত,
মনে তুমি তার রাখনি তো কিছু
ভালবাসাই তুমি দিয়েছ শুধু ।

শত অভিমানেও ভুলনি আমায়
বিপদে আপদে দিয়েছ সহায়,
এখন একটি কথাই মনে হয় উদয়
তোমার আমার বন্ধুত্ব সদারবে, হবে অক্ষয়।

Comments

comments