জাগো

59

আর কতকাল ঘুমাবে তুমি
ভয় পেয়ে বাস্তবতার নিদারুন নিষ্ঠুরতা
নিষ্পেষিত এই সমাজ ব্যবস্থায় ঝর্ঝরিত হয়ে,
অস্তিত্বের হাতছানি আর বুকে নিয়ে দু:খকে ।

কত রাত,কত প্রহর চলে গেছে অকারনে
হাস্যজ্জোল স্বপ্নের বিভোরে থেকে,
পেয়েছ কি এতটুকু সার্থকতা
পেয়েছ নৈমত্তিক অত্যাচার, দু:খ দৈন্যকে ।

এসেছে বিপ্লবের সময়, রক্তে প্রবল স্রোতধারা
রুখে দাড়াও তুমি হয়ে বজ্রসম
ভূলুন্ঠিত করে অত্যাচারীর উদ্দ্যত শীর
শান্তিময় নব পৃথিবীর দাও তুমি জন্ম ।

অত্যাচারের শিকলকে ছিন্ন ভিন্ন করে
দু:খের ঘন কালো সাগরকে পাড়ি দিয়ে,
নতুন দিগন্তের আলো খুজতে হবে তোমাকে,
গাইতে হবে গান ,বাধনহারা পাখিদের সঙ্গে নিয়ে ।

জানি আমি তুমি পারবেই
তুমিই দেখতে পার আলে,নব আশার
নব প্রত্যাশায় জেগে উঠার স্বপ্ন,
পরিবর্তনের আলোয় দূর করতে ছায়ার ।

তোমার কাছেই আজ মিনতি করি
এবার জাগো জাগো, নব উন্মাদনায়
ছিন্ন করতে অন্ধকারের দুর্ভেদ্য প্রাচীর,
জাগো তুমি ,জাগো বুকভরা প্রত্যাশায় ।

Comments

comments