অপেক্ষা
আস্তে আস্তে করে , দেখা স্বপ্নগুলো আজ কেমন জানি
ক্ষয়ে যেতে থাকে নিরাশায়,চোখের কোণে থাকে পানি
ওই দূর থেকে শব্দ শোনা যায়, দেয় হাতছানি
দিয়ে যায় দোলা আমায়, মানে পরে ভালোবাসি তোমায় ভালোবাসি ।
একলা পথে আজ আলোছায়ায়, তোমার ছবি যাই একেঁ
পাখিদের গান শুনি , চিৎকার করি মাঝে মাঝে থেকে থেকে
গাছগুলোর সাথে কথা বলি,ওরাও অসহায় থাকে দাড়িয়ে
শুধু বাতাস বড়োই চঞ্চল , আমার কথা যায় শুনিকে আমাকে ।
আসবে কবে শীতলতা, তপ্ত রোদে আমি একা বসে থাকি
একটুখানি মেঘের পরশ ,আদর দিয়ে যায় চুপি চুপি
আর এখন সময় শুধু অপেক্ষার , হয়ত আসবে তুমি
ভিজবো আমরা মহা আনন্দে , হবে জুম বৃষ্টি ।










