SEO এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি।
আজকে আমরা পেইজ রেঙ্ক, সাইট-ম্যাপ, 404 Error and 301 Redirection সম্পর্কে জানবো। তো শুরু করা যাক:
পেইজ রেঙ্ক
র্যাঙ্ক এবং র্যাঙ্কিং এই দুইটার সাথে আমরা পরিচিত। একটা কিছু কতটুকু ভালো কি মন্দ তার উপরে একটা মার্কিং করাই হলো র্যাঙ্কিং।
একটা সার্চ ইঞ্জিন যখন কোন একটা কিছুর জন্য রেজাল্ট দেখায় তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে। মানে অনেক এলগরিদম ব্যবহার করে। গুগল এইরকম প্রায় ২০০ রকমের এলগরিদম ব্যবহার করে। এলগরিদম কি তা আগের একটা পোস্টে বলা আছে। নিচের লিংক থেকে দেখে নিতে পারেন।
এলগরিদম কি?
যাই হোক আলোচনার বিষয় হল পেইজ র্যাঙ্ক। সার্চ ইঞ্জিন ডিজাইনাররা দেখলো যে, প্রচুর ব্ল্যাক হ্যাট SEO হচ্ছে। এইটা কি জিনিস জানেন? এইটা হলো যে, সার্চ ইঞ্জিন ধোঁকাবাজি করে SEO করার চেষ্টা। এখনও কিছু ব্ল্যাক হ্যাট টেকনিক আছে। তবে ব্যবহার না করাই ভালো। কেননা বর্তমান এলগরিদম বেশিরভাগ ব্ল্যাক হ্যাট টেকনিক ধরতে পারে। আর যদি বুঝতে পারে যে, আপনার ওয়েবসাইটে এইরকম কিছু ব্যবহার করা হয়েছে তাহলে আপনার সাইটকেই ব্ল্যাক লিস্টে ফেলে দিবে।
এখন এই যে ব্ল্যাক হ্যাট SEO এটাকে প্রতিরোধ করার অন্যতম হাতিয়ার হলো এই পেইজ র্যাঙ্ক। অনেক মাস, বছর সময় নিয়ে এবং অনেক কিছুর উপরে ভিত্তি করে একটা সাইটের পেইজ র্যাঙ্ক করা হয়। ভালো পেইজ র্যাঙ্ক মানে এই সাইটটার বিশ্বস্ততা বেশি সার্চ ইঞ্জিনের কাছে। তাই যত বেশি পেইজ র্যাঙ্ক তত বেশি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট।
পেইজ র্যাঙ্ক মূলত গুগল করে থাকে। এটা ১০ এর মাঝে করা হয়। যত বেশি তত ভালো।
পেইজর্যাঙ্ক চেক করার জন্য অনেক ওয়েবসাইট এবং টুলবার আছে। আপাতত আপনারা নিচের লিংকে গিয়ে চেক করতে পারেন। ভবিষ্যতে নানান টুলবার নিয়ে আলোচনা করার সময় টুলবারে পেইজর্যাঙ্ক চেক করা যাবে তা দেখানো হবে।
পেইজর্যাঙ্কের গুরুত্ব বোঝার জন্য ছোট্ট একটা কাজ করে আসুন আগে। খুব সাধারণ একটা সার্চ দিন। যা দিয়ে ইচ্ছে সার্চ দিন। খেয়াল করলে দেখবেন যাই সার্চ দিন না কেন প্রথম দিকেই উইকিপিডিয়া থাকে। এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো উইকিপিডিয়ার হাই পেইজ র্যাঙ্ক। অবশ্য আরও কারণ আছে। উইকিপিডিয়া একটা খুবই বিশ্বস্ত ওয়েবসাইট। এর কনটেন্ট যে ভালো তা নিয়ে কোন সন্দেহের অবকাশ নাই। হয়তো এর জন্য আলাদা প্রেফারেন্সও থাকতে পারে। তাহলে আরও কয়েকটা রেজাল্ট দেখুন। দেখবেন মোটামুটি প্রথম দিকের বেশিরভাগেরই PR (Page Rank) বেশি। কিন্তু মাঝে মাঝে দেখবেন যে, কম PR বা 0 PR এর ওয়েবসাইটকেও সামনের পেইজে দেখাচ্ছে? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ এটাই SEO অন্যতম কারিগরি। পেইজর্যাঙ্ক না থাকলেও খুব ভালো অপটিমাইজেশনের মাধ্যমকে একটা সাইটে সামনে নিয়ে আসা যায়। এটাই আসলে আমরা শেখার চেষ্টা করছি। এটাই SEO.
যাই হোক, পেইজর্যাঙ্ক নিয়ে কোন প্রশ্ন থাকলে মন্তব্য জানাবেন।
এখন চলে যাবো সাইট-ম্যাপ কি এটা নিয়ে?
ম্যাপ কি?
একটা কিছু কোথায় আছে না আছে দেখানো। একটু ডিটেইলস ম্যাপ হলে শুধু কোথায় আছে যে তা নয়, কিভাবে আছে তাও দেখা যায়।
নিচের লিংকটা দেখুন,
http://recent-inventions.lv2lvu.com/sitemap.xml
এখানে http://recent-inventions.lv2lvu.com ওয়েবসাইটের নানান লিংক বা URL এর লিস্ট আছে। ওয়েবসাইটের জন্য এটাই মূলত সাইট-ম্যাপ। এটা সার্চ ইঞ্জিনকে আমরা সাবমিট করতে পারি। অবশ্য সাবমিট না করলেও সার্চ ইঞ্জিন বের করে নিতে পারে। এটা সার্চ ইঞ্জিনকে সহায়তা করে কি কি URL আছে সাইটে এবং কিভাবে আছে এটা। একটা ওয়েবসাইট দ্রুত ইনডেক্স হওয়ার জন্য এটা খুবই প্রয়োজন। এছাড়া এর মাধ্যমকে কত দিন বা সময় পর পর আপনি আপনার ওয়েবসাইট নতুন করে ক্রল করতে চান বা কোন কোন পেইজ ক্রল করতে চান তা নিয়ন্ত্রণ করা যায়।
• ইনডেক্স মানে হলো সার্চ ইঞ্জিনে যোগ হওয়া যাতে পরে সার্চ দিলে এটাকে পাওয়া যায়।
সার্চ ইঞ্জিনে কিভাবে এক URL খেকে এবং এক ওয়েবসাইট থেকে আর এক ওয়েবসাইটে যায় তা নিচের ভিডিওতে দেখুন। সার্চ কিভাবে কাজ করে এবং পেইজ র্যাঙ্কের গুরুত্ব ও বুঝতে পারবেন। সেইরকম মজার কিন্তু।
[embedplusvideo height=”300″ width=”600″ editlink=”http://bit.ly/1tc7P3J” standard=”http://www.youtube.com/v/CUgXK5DYXQA?fs=1″ vars=”ytid=CUgXK5DYXQA&width=600&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep6625″ /]
[embedplusvideo height=”300″ width=”600″ editlink=”http://bit.ly/1tc83YA” standard=”http://www.youtube.com/v/BNHR6IQJGZs?fs=1″ vars=”ytid=BNHR6IQJGZs&width=600&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9045″ /]
সাইটম্যাপ কেন ব্যবহার করবেন?
সাইটম্যাপের সাহায্যে একজন ডেভেলপার বা Search engine optimizer ওয়েবসাইটে ইনডেক্স উপযোগী পেজ সম্বন্ধে সার্চ ইঞ্জিনগুলোকে অবহিত করে থাকে। সহজ ভাষায়, সাইটম্যাপ একটি XML ফাইল যাতে কোনো ওয়েবসাইটের যাবতীয় লিংক আরোও কিছু তথ্যসহ থাকে – যার ফলে সার্চ ইঞ্জিনগুলো খুব সহজে এবং কার্যকরীভাবে ওয়েবসাইটে ঘুরে বেড়াতে পারে এবং প্রয়োজনীয় ওয়েবপেজগুলোকে ইনডেক্স করতে পারে। অতিরিক্ত তথ্যের মধ্যে ওয়েবপেজটি কবে সৃষ্টি হয়েছে, কবে সর্বশেষ আপডেট হয়েছে, ওয়েবপেজটি অন্য পেজের তুলনায় কত গুরুত্বর্পূণ ইত্যাদি থাকতে পারে।
বর্তমানে সার্চ ইঞ্জিনগুলো খুবই শক্তিশালী এবং বুদ্ধিমান। তারা নিজেরাই ওয়েবসাইটে ঘুরে বেড়াতে পারে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে সাইটম্যাপ শুধু সার্চ ইঞ্জিনকে তার কাজে সাহায্য করে। সাইটম্যাপে থাকা প্রতিটি লিংকই যে সার্চ ইঞ্জিনে ইনডেক্স হবে এমন কোনো গ্যারান্টী নেই – তবে তাদের ইনডেক্স হবার সম্ভাবনা বেড়ে যায়।
সাইটম্যাপ ব্যবহার করলেই যে আপনার ওয়েবসাইটটি তরতর করে সার্চ ইঞ্জিনে উপরের সারিতে উঠে যাবে, প্রতিদিন হাজার হাজার ভিজিটর পাবেন – এমনটি ভাবার কোনো অবকাশ নেই। তাহলে কেন ব্যবহার করবেন? আসলে সার্চ ইঞ্জিন অনেকসময় ইনডেক্সিং করার সময় অনেক ওয়েবপেজকে ছেড়ে যায় কিংবা লিংকের গভীরতা বেশির কারনে (ওয়েবসাইট বড় হলে কিংবা ওয়েবসাইটের নেভিগেশন সার্চ ইঞ্জিন বান্ধব না হলে) ইনডেক্স করতে পারে না। আবার পুরোনো কোনো ওয়েবপেজ সম্প্রতি আপডেট হলেও জানতে পারে না। ফলে পরিশ্রম করা সত্ত্বেও আপনি সার্চ ইঞ্জিন থেকে আশানুরুপ সাফল্য নাও পেতে পারেন। তাই সার্চ ইঞ্জিন যাতে কোনো পেজই না ছুঁয়ে যেতে পারে, সেকারনে ওয়েবমাষ্টারগণ সাইটম্যাপ ব্যবহার করেন। সাইটম্যাপ ইনডেক্সিংয়ের পদ্ধতিতে কেবলমাত্র সাহায্য করে।
উপরের অংশটুকু (সাইটম্যাপ কেন ব্যবহার করবেন?) আপনারা যারা সাইটম্যাপ কি তা পরিষ্কার না তাদের সুবিধের জন্য যোগ করা হয়েছে। এইক্ষেত্রে এই লিংক থেকে কিছু তথ্য নেয়া হয়েছে।
Sitemap কি কিভাবে সাইটে যোগ করা যায় তা পরবর্তীতে একটা টিউটোরিয়ালে থাকবে।
404 Error Page:
প্রথমেই নিচের লিংকটি ভিজিট করুন।
https://mykabir.info/?p=2896
আপনার নিচের ছবির মত দেখতে পাবেন। কিন্তু ছবি ছাড়া ওয়েবসাইটের বাকি সব স্বাভাবিক দেখতে পাবেন। মানে উপরে মেনু-বার বা নিচে ফুটার তথ্য সব ঠিক আছে। শুধু কনটেন্ট টা নেই। ফলে ব্যবহারকারী চাইলেই অন্য কোন পেইজ ভিজিট করতে পারে। আবার আমরা তাকে আমাদের কিছু পোস্টের লিংকও রেফার করতে পারি। উপরের লিংকে দেখুন।

You if want you can visit our recent trending articles.
SEO কি? চলুন শেখার চেষ্টা করি।
কাভার লেটার কিভাবে লিখবেন?
404 Error পেইজ ব্যবহার করা হয় মূলত একটা ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইটের জন্য। আপনার ওয়েবসাইটের কোন লিংক, পেইজ বা কনটেন্ট ভিজিট করার পরে একজন ব্যবহারকারী বা সার্চ ইঞ্জিন যদি বার বার এরর পায় মানে কোন কিছু খুঁজে না পায় তাহলে এটা আপনার সাইটের প্রতি খারাপ একটা ইমপ্রেশন তৈরি করে। আর সার্চ ইঞ্জিন মনে করে আপনি ভিজিটরকে ভালো কিছু দিতে বদ্ধপরিকর নন। ফলেই কিছুটা প্রভাব পড়বে আপনার সাইটের র্যাঙ্কিং এ। নিচের ছবি দেখুন।

সাধারণত উপরের ছবির মত কিছু দেখায়। এটা যাতে না হয় সেইজন্য আমরা নিজেরা একটা 404 error পেইজ তৈরি করি আমাদের মত করে। এক একটা প্লাটফরমে এক একভাবে তৈরি করা যায়। এটা নিয়ে আমরা আলোচনা না করি। এটা ডেভেলপার দেখুক। আমাদের কাজ হলো SEO নিয়ে।
301 Redirection:
রিডাইরেকশন সাধারণত ৩ রকমের হয়। আরও কিছু রকমভেদ আছে বটে। এই ৩ রকম হলো:
1. 301 Redirection ( Moved Permanently—recommended for SEO)
2. 302 Redirection (Found” or “Moved Temporarily)
3. Meta Refresh
উপরের ৩ ধরণের রিডাইরেকশন করা হয়। এর মাঝে প্রথমটা সার্চ ইঞ্জিনের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাকিগুলো তেমন কোন প্রভাব ফেলে না। আপনারা নিচের লিংক থেকে চাইলে ওই দুইটার সম্পর্কেও একটা পড়ে নিতে পারেন। ওখানে আরও কিছু রিডাইরেকশন নিয়ে তথ্য পাবেন।
See this link for Redirection
যা বলছিলাম, 301 Redirection ব্যবহার করা হয় আপনি যদি কোন কনটেন্ট বা কোন ওয়েবসাইট এক লিংক থেকে অন্য কোন লিংকে সরিয়ে নেন তখন। ধরুন আপনার একটা কনটেন্ট লিংক হলো:
http://www.example.com/mainpage
আপনি এটাকে নিচের লিংকে মুভ করে নিয়েছেন। আগের লিংকটি এখন আর নেই। বা নিচের লিংকে আগের কনটেন্ট সম্পর্কে আরও আপডেট তথ্য আছে। এখন আপনার আগের লিংকটি কিন্তু সার্চ ইঞ্জিনে দেখাতো। ফলে এর জন্য ভিজিটর আসত। এখন আপনি ওই লিংকটি মুছে দিলে একই সাথে ভিজিটর এবং র্যাঙ্ক হারাবেন। তাহলে কি করা যায়? হ্যাঁ এই সমস্যার সমাধান হলো 301 Redirection. এটা ব্যবহার করলে আপনার আগের ভিজিটর থাকবে এবং সার্চ ইঞ্জিন নতুন লিংকে আগের সব র্যাঙ্ক ট্রান্সফার করে দিবে।
http://www.example.com/redirectpage
আশা করি 301 Redirection কি এবং কেন দরকার বুঝতে পেরেছেন। 404 Error Page এর মত এটা কিভাবে করতে হয় তাতে আমি যাবো না। চাইলে নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। আর ডেভেলপার তো আছেই।
আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। বুঝতে কোন সমস্যা হলে মন্তব্যে জানাবেন। সবাই ভালো থাকুন। আর হ্যাঁ আপনাদের শেখা কেমন হচ্ছে?
সবগুলো কোর্স বা সিলেবাস দেখেন নিন নিচের লিংক থেকে।













স্যার, অামার সাইটটি(www.techtwitch.com) মাঝে মাঝে মজিলা ফায়ার ফক্স এবং গুগল ক্রেমে ব্রাউজ করলে error করে । এটা কীভাবে সলভ করা য়ায ।
কি রকমের এরর দেয়?
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ভাবে গুছিয়ে আমাদের বোঝানোর জন্য ……..