অব্যক্ত বেদনা

159

মনে কি পড়ে সেই দিনের কথা
তোমার আমার সেই প্রথম দেখা,
মনের কথা ফুটেছিল আমার দুচোখে
তুমিই আমার সব, তখন থেকে।

দেখেছিলাম তোমাকে ক্ষণিকের তরে
কি যেন কি হয়ে গেল তখন এই মনে,
চারদিকে শুধু তুমি আর কিছু নাই
প্রেমে পড়ে হুশ নাই, পথ যে হারাই।

কলেজের সেই বিদায়ের ক্ষণে
কি যেন ভর করেছিল মনে,
বলেছিলাম তোমাকে আমি ভালবাসি
দিয়েছিলে তুমি এক, মিষ্টি হাসি।

বুঝিলাম আজ সেই হাসির মানে
বুঝিনি যে তখন ঠিক তোমার বিয়ে,
দু:খ ভরা হৃদয়ে ভাবি শুধু আমি
প্রেম শুধু বেদনা , নাকি পাগলামি।

Comments

comments