অন্তত একটু দেইখো। পারলে কিছু কইরো। একটু পানি দিও।

78

ছোটবেলায় থেকে বাবা-মা, এবং পরিবারের অন্যরা শেখায় যে, ঝামেলা থেকে ১০০ হাত দূরে থাকতে হবে। কোথাও জটলা, ভেজাল দেখলে যত দ্রুত সম্ভব পাশ কাটিয়ে চলে আসতে হবে। ভুলেও ওখানে দেখতে যাওয়া যাবে না।

এই মানসিকতা নিয়েই বড় হয়েছি আমি এবং আমার দেখা বেশিরভাগ মানুষ। কেউ বলেনি কখনও যে কোথাও সমস্যা দেখলে এগিয়ে যাইও। কিছু করতে না পারলেও অনন্ত পুলিশে খবর দিও। কেউ বলে নাই কাউকে মারছে দেখলে অন্তত মারের পরে হাসপাতালে নেয়ার চেষ্টা কইরো, বলে নাই কেউ একটু পানি খাওয়াই আইসো। তাই আমি ঝামেলা দেখলে দূরে দিয়া হাটি, পরিচিতদের বলি ঝামেলা থেকে দূরে থাকতে। একদিন দেখব যে, জটলা দেখে দূর দিয়ে হেটে আসছি আর বলি হয়ে গেছে আমার বাবা-মা, ভাই-বোন কিংবা পরিচিত কেউ।

এই জিনিসটা পাল্টানো দরকার। এগিয়ে যাওয়া দরকার। কিন্তু এখন অবস্থা এমন যে আপনি এগিয়ে গেলে উল্টো আপনাকেও মাইর খাইতে হবে। কিন্তু তাই বলে পাশ কাটিয়ে গেলে লাভ কি? অন্তত পানি না হয় দিয়ে আসলাম। পাল্টাতে হবে এই স্বভাব। পাল্টাতে হবে এখনি। কি কিভাবে পাল্টাবো? কে পাল্টাবে? আমি অন্তত এরপর থেকে পানি নিয়ে যাব কিছু না পারলেও। আর আমার অনাগত ভবিষ্যতকে বলবো, “অন্তত একটু দেইখো। পারলে কিছু কইরো। একটু পানি দিও।”

Comments

comments