#SEO #Content
নতুন করে আবার এসইও এর কাজ করতেছি নিজের নতুন একটা ওয়েবসাইটে। কনটেন্ট লিখতে ভালো লাগছে। আগের মত বিরক্তিভাবটা নাই একদমই। তবে গুগল অনেক আপডেট হয়েছে। কয়েক মিনিটের মাঝে নতুন কনটেন্ট ক্রল থেকে শুরু করে ইনডেক্স করে ফেলে। শুধু তাই না দ্রুত একটা মিনিমাম র্যাঙ্কও দিয়ে দেয়। আর এখন- “Content is the new Beauty”.
#Programming #Development
শেখার জন্য নিজের আগ্রহ থেকে বড় কিছু নাই। তাই ৪বছরে যা শিখতে পারে না তা ৪ মাসে শিখে ফেলতে পারে জবে গেলে। এমন না যে জবে খুব শেখায়। ওখানে শুধু কাজ দিয়ে বলে করতে হবে। তখন নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজে নিজে শিখে ফেলে দ্রুততার সাথে। এই একই কাজটা ভার্সিটিতে থাকতে কেউ যদি করে ফেলে তাহলে বের হওয়ার সাথে সাথে তাকে আর জব নিয়ে ভাবতে হবে না। অনেক টাকার বেতনের জব তার পিছে ঘুরবে।
আর প্রোগ্রামিং শেখার জন্য প্রয়োজন একাগ্রতা। নিয়ম মেনে প্রতিদিন একটু একটু করে কেউ যদি কোন একটা টিউটোরিয়াল অনুসরণ করে তাহলে ১/২ বছর পরে যে কেউ ওই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে। তাই প্রতিদিন একটু একটু করে শেখা শুরু হোক।
#PassiveIncome
আমার মতে কম্পিউটার সায়েন্স এর শিক্ষার্থীদের জন্য এটা আবশ্যক। অবশ্য কোনটা কোন বয়সে গিয়ে তারা এটার সাথে এমনিতেই জড়িত হয়ে যায়। আর শুধু কম্পিউটার সায়েন্স না, যে কোন বিষয়ের শিক্ষার্থীদের জন্যও খুবই কাজের একটা জিনিস। কম্পিউটার সায়েন্সের কথা বিশেষভাবে বললাম কেননা তারা সহজে এটা করতে পারে। সহজেই ওয়েবসাইট ডেভেলপ করতে পারে। একটু একটু করে যে কোন বিষয়ের উপরে কোন ওয়েবসাইট করলে তা ৩-৪ বছর পরে কিছুনা কিছু আয় দিবেই। আর যদি একটা সময় পরে কোন ওয়েবসাইট থেকে মাসে ৩-৪ হাজার টাকাও আসে এটাও অনেক কাজের। তাই সবারই টুকটাক কিছু লিখা উচিত বা করা উচিত অনলাইনে। যেটা হতে পারে একটা ওয়েবসাইট, একটা ইউটিউব চ্যানেল বা একটা ফেইসবুক পেইজ। যেটাই হোক না কেন একসময় তা সম্পদ হবেই।














