Happy Friendship Day 2015

58

মানুষের জীবনে যত সম্পর্ক হতে পারে তার মাঝে খাঁটি বন্ধুত্বের সম্পর্কের উপরে আর কিছু নেই। বন্ধুত্বের মাঝে থাকে সবচেয়ে কম কিন্তু একদম সলিড চাওয়া-পাওয়া।

বন্ধুদের কথা মনে আসলেই আমার একটি ছেলের কথা মনে পড়ে। যাকে কখনও বলা হয়নি যে, তুই আমার বন্ধু। তার নামও আমার ঠিকমত মনে নেই। তাজুল বা তাইজুল হতে পারে। কিন্তু নিশ্চিত নই আমি। সে আর আমি একসাথে ক্লাস সেভেনে পড়তাম মনতলি উচ্চ বিদ্যালয়ে। তখন আমি বন্ধুত্ব ব্যাপারটা বুঝতাম না। তবে এটা বুঝলাম যে ছেলেটা আমাকে খুব পছন্দ করে।
একদিন আমতা আমতা করে আমাকে বলেছিল আজকে দুপুরে আমাদের বাসায় চল। একসাথে খাইস। আমি ওইসময় বুঝিনি সে কেন এত ইতস্তত করছিল। বুঝেছিলাম তার বাসায় যাওয়ার পরে। কৃষক পরিবারের ছেলে ছিল। আমি যাওয়ার পর আমাকে দেশি মুরগীর ডিম এবং বাইলা মাছ ভাজি খেতে দেয়া হয়েছিল। জীবনে অনেক দাওয়াত খেয়েছি, বেশিরভাগ দাওয়াতে কি খেয়েছি ভুলে গেছি। এই দাওয়াতটা মনে থাকবে। মনে থাকবে তার, তার পরিবারের আচরণ।

কিন্তু তার সাথে আমার যোগাযোগ নেই। অনেকদিন ইচ্ছে করে নাঙ্গলোকোট যাই। তাকে খুঁজে পাই কিনা দেখি। কি জানি কবে যাব। তবে যাব এটা নিশ্চিত। একটা চেষ্টা তো করবোই। আজকের এই দিনে এটাই প্রতিজ্ঞা। যেখানে থাকিস ভালো থাকিস তুই।

আমার সকল বন্ধু এবং অন্যসকলকে বন্ধু দিবসের শুভেচ্ছা। Happy Friendship Day 🙂

Comments

comments