Intenet.org VS নেট নিউট্রালিটি- এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে। ইন্ডিয়াতে এটা চালু করার পরে এই তর্ক বিতর্ক বিশাল আকার ধারণ করে। মার্ক জুকারবার্গের এটা নিয়ে লিখা একটা পোস্টে আমি Internet.org এর পক্ষে একটা মন্তব্য করেছিলাম। ওই মন্তব্যেও চলে অনেক তর্ক বিতর্ক।
তবে মজার ব্যাপার হলো কয়েকজন আমাকে মেসেজ করে এর পক্ষে বিপক্ষে যুক্তি দেয়া শুরু করেছেন। এর মাঝে দুইজন আমার খুব ভালো লেগে গেছে। একজন ইন্দোনেশিয়ান এবং অন্যজন ফরাসী কিন্তু থাকেন ব্রাজিলে। ব্রাজিলে যিনি থাকে তিনি কম্পিউটার প্রফেশনাল। বয়স ৫৫ বছর। ওনার বেশ কয়েকটা যুক্তি খুব স্ট্রং।
ওনার মতে এটা একটা বিশাল পরিমাণ ডিক্রিমিনেশন। একইসাথে যারা গরীব তাদের গরীব করে রাখার ষড়যন্ত্র। তার একটা কথা খুব ভালো লেগেছে। তা হলো: “Stealing money from people who have a lot is more difficult than stealing money from people who do not have much.”
তার আরও কিছু কথা:
once a government will have this system for the poor, it would be a good “excuse” to stop working to give them a full access: you are poor, you have a limited access, so everything is OK. And the poor will stay poor.
Worst they will stay poor with the illusion of freedom and only the choice to buy what internet.org want to sell them.
যাই হোক, কয়েকদিনের মাঝে এই সুবিধা আমাদের দেশে পাওয়া যাবে। এমনিতেই ফেইসবুক আমাদের সময় নষ্ট করার অন্যতম জায়গা। ফ্রি হয়ে যাওয়ার পরে ফেইসবুকই অন্যতম মাধ্যম হবে ইন্টারনেট ব্যবহারের। তখন যারা একটু আধটু খবর পড়ত বা কোন লিংকে ভিজিট করত ফেইসবুক থেকে তা বন্ধ হয়ে যাবে। ফলে সময় নষ্ট হওয়ার পরিমাণ বাড়বে। ফেইসবুক ব্যবহারের যেসব ক্ষতিকর দিক আছে তা বাড়বে যারা এই সুবিধে ব্যবহার করবে তাদের মাঝে। তাই এর ব্যবহার যারা করবেন তারা সচেতন হতে হবে। এটা থেকে সুবিধা নিতে হবে। আগে যে টাকা দিয়ে ফেইসবুক ব্যবহার করতেন এখন যেহেতু ফেইসবুক ফ্রি হয়ে যাবে সেহেতু সেই একই থাকা ইন্টারনেট থেকে জ্ঞান অর্জন এবং নানান কিছু জানার জন্য ব্যবহার করুন।













