মানুষ সবসময় দুইটা জিনিস খুঁজে ফিরে। একটা হলো, মানসিক উত্তেজনা এবং অন্যটা হলো মুগ্ধতা। সাধারণত মানুষ এইটা দুইটা জিনিস আলাদাভাবে খুঁজে ফিরে। কোথাও উত্তেজনা পায় কোথাওবা মুগ্ধতা। যদি কখনও জীবনে এক্সাইমেন্ট কমে যায় তখন মানুষ উল্টাপাল্টা কাজ করে। মারামারি, মাদক এইসবের দিকে হাত বাড়ায়। আর মুগ্ধতা খুঁজে না পেলে দিন দিন মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। সমস্যা হলো এক এক মানুষ এক এক জিনিসে উত্তেজনা এবং মুগ্ধতা খুঁজে পায়। সবার লেভেলও এক নয়।
তবে এর থেকে সমস্যা হলো ভালোবাসায়। ভালোবাসার মানুষের কাছে মানুষ একইসাথে মুগ্ধতা এবং উত্তেজনা খুঁজে বেড়ায়। এই দুইটা জিনিস একই ব্যক্তির পক্ষে একসাথে দেয়া সবসময় সম্ভব হয়না। কখনও পারে, কখনও পারে না। এর সাথে জড়িত থাকে ওই ব্যক্তির আর্থ-সামাজিক অবস্থা। আর এই কারণেই ভালোবাসার মানুষের সাথে ঝগড়া-বিবাদ বেশি হয়। কেননা ঝগড়া করে উত্তেজনা পায় এবং পরে ঝগড়া মিটলে বা মিটানোর চেষ্টায় মুগ্ধতা। বড়ই বিচিত্র মানব মন!













