CSTE Carnival 2015

87

গত কয়েকটা দিন খুব ব্যস্ত ছিলাম। বেশিরভাগ দিনই ক্যাম্পাস থেকে ফিরতে রাত ৭টা-৮টা হয়েছে। আজকেও একই অবস্থা। ক্লান্তিতে ভরে আছে সারা শরীর, দুই চোঁখ। তারপরেও একটা স্ট্যাটাস দেয়া উচিত। অন্তত গত কয়েকটা দিন অমানুষিক পরিশ্রম করে যে ছেলে-মেয়েগুলো ডিপার্টমেন্টে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে তাদের জন্য হলেও। অনুষ্ঠানটি ছিল First CSTE Carnival’2015।

# সারা অনুষ্ঠান জুড়ে তাদের আন্তরিকতার ছাপ ছিল। সারাক্ষণ দৌড়ের উপরে ছিলো। এরপরেও অনেক গুছিয়ে অনুষ্ঠান শেষ করতে পেরেছে তারা। সবগুলো ব্যাচই নিজেদের থেকে যতটুকু করা সম্ভব করেছে। আর ৬ষ্ঠ ব্যাচ (আয়োজক) তারা তাদের সবটুকু দিয়ে সেরা অনুষ্ঠানটা করেছে। ধন্যবাদ তাদেরকে আন্তরিকভাবে। আমি ডিপার্টমেন্টে জয়েন করার সাথে সাথে এমন একটা অনুষ্ঠান পেয়ে ব্যাক্তিগতভাবে খুব আনন্দিত। 🙂

# কার্নিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল প্রোগ্রামিং কনটেস্ট, গেমিং কনটেস্ট এবং প্রজেক্ট প্রেজেনটেশন। তিনটি মূল ইভেন্টেই ছিল ভার্সিটির নানান ডিপার্টমেন্টের অংশগ্রহণ। আশা করি সবসময় সবার মাঝে এই সমন্বয় বজায় থাকবে। একই সাথে অন্য ডিপার্টমেন্টও নানান অনুষ্ঠানের আয়োজন করবে।

# প্রযুক্তি সব ডিপার্টমেন্টেই ছড়িয়ে পড়েছে। প্রোগ্রামারও দেখা যাচ্ছে অন্য ডিপার্টমেন্ট। বিবিএ ডিপার্টমেন্টের এক ছাত্র এনড্রয়েড এপ্লিকেশন নিয়ে এসেছিল প্রজেক্ট হিসেবে। অনেক সাধুবাদ জানাই তাকে। আরও এগিয়ে যাও কোডিং এ এই কামনা রইলো।

# ক্যাম্পাসে যে অনুষ্ঠানই হোক না ৩টি মেয়ে এবং কয়েকটি ছেলেকে দেখা যায় ডিএসএলআর নিয়ে সমানে ছবি তুলছে। এদের আগ্রহ দেখেই বোঝা যায় কাজটা এরা আনন্দের সাথেই করে। দেখেই ভালো লাগে। তোমাদের থেকে আগামীর প্রফেশনাল ফটোগ্রাফার বের হয়ে আসুক। 🙂

# Mashpy Says ছেলেটার অবদান মারাত্মক। যে কোন অনুষ্ঠানের জন্য প্রয়োজন টাকার। সে বড় একটা অঙ্কের যোগান দিয়েছে। বিনিয়মে চেয়েছে ভার্সিটির জন্য করা এপ্লিকেশনটা যাতে প্রচারণা পায়। মন্তব্যে লিংক দেয়া হলো। তাকেও অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে।

# Mosharrof Rubel কেও ধন্যবাদ ক্যাম্পাসে এসে আমাদেরও সময় দিয়ে যাওয়ার জন্য। 🙂

# বিশেষভাবে, সকল অংশগ্রহণ-কারীরে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমাদের অংশগ্রহণই অনুষ্ঠানের সার্থকতা।

◄ এই অনুষ্ঠানটি কিন্তু ডিপার্টমেন্টের ছোটদের দায়িত্ব বাড়িয়ে দিল। তোমাদেরই এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগামী আরও বড় পরিসরে আরও সুন্দর করে এই অনুষ্ঠান করতে হবে। 🙂

— আমি অনেক আনন্দিত এমন একটা অনুষ্ঠানে। ডিপার্টমেন্ট এমন অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হবে, প্রোগ্রামিং কনটেষ্টে এবং অন্যান্য সকল ক্ষেত্রে ডিপার্টমেন্ট এগিয়ে যাবে এটাই আশা এবং প্রার্থনা। কারণ এতেই আমার আনন্দ। 🙂

Comments

comments